রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া টার্মিনাল সংলগ্ন বুকিং কাউন্টারের পিছন থেকে আনুমানিক ৬০ বছরের একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে দৌলতদিয়া টার্মিনাল সংলগ্ন বুকিং কাউন্টারের পিছনে পাকা রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন ৬০ বছর বয়সী পাগলের মরদেহ পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ ও এসআই ফারুক হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা পাগলের মরদেহ থানা হেফাজতে নিয়ে পরিচয় সনাক্তের জন্য সিআইডি ফরিদপুর কে সংবাদ দেয়। তারা এসে মরদেহ সনাক্তের চেষ্টা করেন।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম জানান, মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরিচয় সনাক্তের কাজ চলমান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।